×

রংপুর

ফুয়েল কার্ডে নীলফামারীতে লার্নার লাইসেন্সে সাড়া

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:২০ পিএম

ফুয়েল কার্ডে নীলফামারীতে লার্নার লাইসেন্সে সাড়া

ছবি : সংগৃহীত

ফুয়েল কার্ড ইস্যুতে অন্যান্য বৈধ কাগজপত্রের পাশাপাশি মোটরবাইকের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হওয়ায় গত এক মাসে নীলফামারীতে প্রায় ৭ হাজার শিক্ষানবিশ (লার্নার) ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় এই আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিআরটিএ সূত্র বলছে, জেলার ৬টি উপজেলায় রেজিস্ট্রার্ড বাইকের সংখ্যা বর্তমানে ৫০ হাজারেরও বেশি। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরো বাড়ছে। একই সঙ্গে শিক্ষানবিশ লাইসেন্সের আবেদনও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

শুধু গত এক মাসেই ফুয়েল কার্ড ইস্যু সংক্রান্ত প্রক্রিয়ার কারণে প্রায় ৭ হাজার শিক্ষানবিশ লাইসেন্স আবেদন জমা পড়েছে।

আরো পড়ুন : বাংলাদেশের ভেতরে বিএসএফের ড্রোন, জব্দ করল বিজিবি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এস. এম মাহবুবুর রহমান বলেন, গত এক মাসে প্রায় ৭ হাজার বাইক চালক শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন করেছেন। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে।

তিনি জানান, ড্রাইভিং পরীক্ষাগুলো নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই সেবা প্রদান করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র শিক্ষানবিশ লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ‘ফুয়েল কার্ড’ ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ্যমন্ত্রী হতে শুভেন্দুকে পার হতে হবে আরো এক ধাপ

মুখ্যমন্ত্রী হতে শুভেন্দুকে পার হতে হবে আরো এক ধাপ

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

পতনের একদিন পরেই বাড়ল স্বর্ণের দাম

পতনের একদিন পরেই বাড়ল স্বর্ণের দাম

সাবেক চিফ হুইপের আয়কর নথি জব্দ

সাবেক চিফ হুইপের আয়কর নথি জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App