×

রংপুর

পানি সম্পদ প্রতিমন্ত্রী

তেলের সংকট দূর হওয়ায় দায়ীদের চেনা গেছে

Icon

এ রায়হান চৌধুরী, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৫৭ পিএম

তেলের সংকট দূর হওয়ায় দায়ীদের চেনা গেছে

ছবি: সংগৃহীত

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “সরকার যখন তেলের পাম্পের সংকট নিরসনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ শুরু করল, ঠিক তখনই সংকট দূর হয়ে গেল। তাহলে কারা এসব করত, তা পরিষ্কার হয়ে গেছে।”

আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে অসুস্থ সাংবাদিকদের জন্য তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের সন্তানের মতো করে সেই বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং দ্রুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সেদিন তাঁর আগমন ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল।”

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক ও সরকারি অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোশাররফ হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধানসহ অন্যরা।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

চিকেনস নেক নিয়ে ভারতের নতুন কৌশল

চিকেনস নেক নিয়ে ভারতের নতুন কৌশল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App