×

রংপুর

অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৫১ এএম

অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় নিষিদ্ধ ও বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মোঃ সাজু মিয়া (৫৫)। এছাড়া বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (৪০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়াই করছেন।

স্থানীয়রা জানান, রোববার (৩১মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি একসঙ্গে নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে তীব্র অসুস্থতা অনুভব করেন। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে রাতেই দুইজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী মারা যান।

ছাত্তার মিয়া নামের অপর একজন কয়ারমারি গুচ্ছগ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোনের বাড়িতে রাখা হয়েছে। এছাড়া সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজু মিয়া নামের আরও একজনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "তারা মূলত অতিরিক্ত মদ্যপান করেই মারা গেছেন। তবে লাশ যাতে পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করাতে না হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে গোপন করার চেষ্টা করা হয়েছিল।"

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের তদন্ত চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App