×

রংপুর

ইসলামী ব্যাংক

চেয়ারম্যানের পদত্যাগ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:০৫ পিএম

চেয়ারম্যানের পদত্যাগ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আরিফ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সদস্য মইনুল ইসলাম, এনামুল হকসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম অতীতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকটির বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে জবাবদিহি থাকা প্রয়োজন।

মানববন্ধনে আরিফ আল মামুন বলেন, “এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের বন্ধুকে চটচটি ব্যবসার জন্য ২৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এ ধরনের অনেক নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছিল, যা মূলত লুটপাটের অংশ ছিল।”

সংগঠনের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম বলেন, “আমরা অবিলম্বে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চাই। অন্যথায় আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App