×

বৃত্তি

প্রাথমিক বৃত্তিতে অর্থ ও আসন বাড়ানোর পরিকল্পনা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

প্রাথমিক বৃত্তিতে অর্থ ও আসন বাড়ানোর পরিকল্পনা সরকারের

ছবি : সংগৃহীত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় আর্থিক সুবিধা ও বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে। এর আওতায় বৃত্তির অর্থের পরিমাণ এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা নতুন করে পর্যালোচনা করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। সরকারের মূল লক্ষ্য হলো, বৃত্তির মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বাড়াতে সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হতে পারে।

আরো পড়ুন : প্রাথমিক বৃত্তি নীতিমালা বদলের চিন্তা করছে সরকার

বৃত্তি পরীক্ষায় উপস্থিতি বাড়াতে উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদ্যমান কার্যক্রমও চালু থাকবে। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের চাহিদাগুলো জেনেছি, সেগুলোও ধীরে ধীরে পূরণের চেষ্টা করা হবে।

দেশে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App