×

দক্ষিণ আমেরিকা

অর্থপাচার মামলায় পেরুর সাবেক প্রেসিডেন্টের ২১ বছরের জেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:০৯ এএম

 অর্থপাচার মামলায় পেরুর সাবেক প্রেসিডেন্টের ২১ বছরের জেল

সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো

দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডোকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

প্রসিকিউটররা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো ব্রাজিলের একটি নির্মাণ সংস্থার কাছ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। পরে ব্রাজিলিয়ান ওই সংস্থাকে দক্ষিণ পেরুর একটি রাস্তা নির্মাণের জন্য কাজ দেওয়া হয়েছিল।খবর বিবিসির।

৭৮ বছর বয়সী আলেজান্দ্রো টোলেডো ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন। তাকে ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মূলত সেখানে তিনি বহু বছর ধরে বসবাস করে আসছিলেন। পরে গত বছর পেরুতে তাকে প্রত্যর্পণ করা হয়।

এদিকে ব্রাজিলিয়ান কোম্পানি ওডেব্রেখ্ট কাজ পাওয়া নিশ্চিত করার জন্য লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে।

বিচারক ইনেস রোজাস বলেছেন, পেরুর মানুষ টলেডোকে তাদের প্রেসিডেন্ট হিসাবে বিশ্বাস করেছিল। পাবলিক ফাইন্যান্স পরিচালনার দায়িত্বের পাশাপাশি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তারই ছিল।

আর এর পরিবর্তে তিনি রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন বলেও মন্তব্য করেন বিচারক। অবশ্য সাবেক প্রেসিডেন্ট টলেডো তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App