×

খেলা

রক্তাক্ত হয়েও লড়লেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

রক্তাক্ত হয়েও লড়লেন রোনালদো

চেক প্রজাতন্ত্র গোলরক্ষক টমাস ভাচলিকের সঙ্গে ধাক্কায় নাক ফেটে যায় রোনালদোর। ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতের ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। এ ম্যাচেই মারাত্মকভাবে আহত হন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আহত হলেও মাঠ ছাড়েননি তিনি। সেভাবেই খেলা চালিয়ে যান পর্তুগিজ মহাতারকা।

বড় জয়ে পর্তুগাল আপাতত টুর্নামেন্টের প্লে অফে যোগ্যতা অর্জনের পথে একধাপ এগিয়ে গেল। রোনালদোর আহত হওয়ার ঘটনা ম্যাচের ১২তম মিনিটে। গোলপোস্টের কাছে উড়ে আসা বল রিচ করতে গিয়ে লাফিয়েছিলেন রোনালদো। এদিকে গোল বাঁচানোর প্রচেষ্টায় এগিয়ে আসা চেক গোলকিপারের সঙ্গে তার সংঘর্ষ হয়।

দুজনেই ছিটকে পড়ে যান। রোনালদোর মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। এই ইনজুরি উপেক্ষা করেই রোনালদো ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন। নিজে কোনো গোল না পেলেও ডিয়াগো জোটার করা শেষ গোলটিতে তিনি অ্যাসিস্টও করেছেন। ম্যাচটিতে জোড়া গোল করেছেন ডিয়াগো ডালোট। অপর গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App