×

খেলা

মালদ্বীপের পথে সাফজয়ী সাবিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম

মালদ্বীপের ঘরোয়া ফুটবল লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

সাবিনা এর আগেও মালদ্বীপে খেলেছেন। মালদ্বীপে নারী ফুটসাল লিগে খেলবেন তিনি। তার সঙ্গে যাচ্ছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা।

মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ছয় গোল করেছিলেন বাংলাদেশের নারী দলের অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App