×

খেলা

পিএসজির গোলরক্ষককের বাসায় ডাকাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৯:০৩ এএম

পিএসজির গোলরক্ষককের বাসায় ডাকাতি

পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার ও তার প্রেমিকা। ছবি: সংগৃহীত

ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার ও তার প্রেমিকাকে বেঁধে বাড়িতে লুটপাট করেছে এক দল ডাকাত।

এ সময় তিনি কিছুটা আহত হয়েছেন। পরে চিকিৎসার জন্য ডোনারুমারকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ঘটনার তদন্তের সঙ্গে জড়িতরা জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে ডোনারুমার বাসভবনে জোরপূর্বক ঢুকে তাণ্ডব চালায় একদল ডাকাত। এ সময় তাকে তার প্রেমিকাসহ বেঁধে রাখা হয়। ডাকাত দল বেশ কিছু বিলাস পণ্য ও স্বর্ণালঙ্কারসহ অন্তত ৫ লাখ ইউরো মূল্যের জিনিসপত্র লুট করে চলে যায়।

ডোনারুমার বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে পিএসজির একজন মুখপাত্র বলেন, পিএসজির দৃঢ় বিশ্বাস অপরাধীদের দ্রুত সময়ে আটক করে বিচারের আওতায় আনা হবে।

বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকজন পিএসজি খেলোয়াড় ডাকাতির শিকার হয়েছেন। এদের মধ্যে আছেন প্রিসনেল কিম্পেম্বে, মারকুইনহোস, থিয়াগো সিলভা, অ্যাঞ্জেল ডি মারিয়া, দানি আলভেস, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, সার্জিও রিকো এবং মাউরো ইকার্দি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App