×

খেলা

চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ছিল না বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম

চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ছিল না বাংলাদেশ

পুরনো ছবি

চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ছিল না বাংলাদেশ
এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই দেশ ছেড়েছিলেনি সাবিকরা। গ্রুপ পর্বে আফগানদের হারিয়ে সুপার ফোরে উঠলেও এই পর্বের দুই ম্যাচেই হার দেখেছে বাংলাদেশ। ফাইনাল এখন দূরের বাতিঘর। প্রতিপক্ষ পা না ফসকালে বাংলাদেশের কার্যত কোনো সুযোগই নেই আর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের চোখে এই দলের ফাইনাল খেলার স্বপ্ন দেখাটাই বাড়াবাড়ি মনে হচ্ছে। দলের বেশ কয়েকজন নিয়মিত মুখ ইনজুরিতে পড়ায় নতুন খেলোয়াড় নিয়েই দল সাজাতে হয়েছে টাইগারদের। স্কোয়াডে নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস মাত্রই জ্বর থেকে উঠে সেরা ছন্দে ফেরেননি এখনো। সুপার ফোরের আগে ছিটকে গেছেন ইনফর্ম নাজমুল হোসেন শান্তও। তাই দলের এই পারফরম্যান্সে হতাশার কারণ দেখছেন না তিনি। গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি এ বিষয়ে বলেন, 'এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না। এই টিম নিয়ে! আমার মনে হয় না। যদি কেউ বলে থাকে...এতগুলা নতুন ছেলে খেলবে! চ্যাম্পিয়ন হয়ে যাবে এশিয়া কাপে,এটা আমার মনে হয় না।' চলতি এশিয়া কাপে তিনবার অলআউট হয়েছে বাংলাদেশ। যার মধ্যে দুবার প্রায় ১০ ওভার করে খেলা বাকি থাকতেই সব উইকেট হারিয়েছে টাইগাররা। যা বিশ্বকাপের আগে সমর্থকদের মনে শঙ্কা জাগাচ্ছে। তবে দল নিয়ে এখনই চিন্তিত হওয়ার মতো কিছু দেখছেন না পাপন। তিনি বলেন, 'যদি তামিম আর শান্ত থাকত, লিটনও খেলত... আমি বলছি তামিম-লিটন-শান্ত... এক দুই তিনে খেলত, আর তখন যদি না হতো, তাহলে আমি বেশি শঙ্কায় থাকতাম। এখন যারা খেলছে তারা তো খেলার কথা না। তাই তাদের দোষ দিয়ে লাভ কী? আমরা তো কখনো তাদের এই জায়গায় চিন্তাই করি নাই।' তবে পাপন মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা টাইগারদের জেতা উচিত ছিল। তিনি বলেন, '(শান্ত না থাকায়) আমাদের আরও একটি পরিবর্তন আনতে বাধ্য হতে হলো। এগুলো তো আগে থেকে জানা ছিল না। তাই আমি বলব, এখানে যারা খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল।' আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ এরই মধ্যে সুপার ফোরে দুটি ম্যাচ খেলে ফেলেছে। দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি সাকিব আল হাসানের দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App