×

খেলা

এবার সেরা করদাতা ৩ ক্রিকেটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

এবার সেরা করদাতা ৩ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। খেলা, রাজনীতির পাশাপাশি সেরা করদাতার তালিকায় এবারো নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। খেলোয়াড় শ্রেণিতে এবার সাকিবসহ তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। যাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে যথাক্রমে মো. মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল খান। এর আগে গত বছরও এ তালিকায় তিন ক্রিকেটার ছিলেন। তাঁদের মধ্যে সাকিব ও তামিম গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তালিকায় রয়েছেন। তাঁদের বাইরে এবার নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরমধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন। এরইমধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App