×

খেলা

যেই দল আছে তা নিয়েই লড়াইয়ের আশা শরিফুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম

যেই দল আছে তা নিয়েই লড়াইয়ের আশা শরিফুলের

ছবি: সংগৃহীত

আসন্ন বিপিএলে নতুন মালিকানাধীন দল ঢাকার গেলবারের নাম পরিবর্তন হয়ে এবারের নাম দাঁড়িয়েছে দুর্দান্ত ঢাকা। বিপিএলের তিন বারের চ্যাম্পিয়ন ঢাকা এবার কাগজে কলমে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি। তবে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে নারাজ দলের খেলোয়ারদের। 

মিরপুর মাঠে রবিবার (১৪ জানুয়ারি) থেকেই কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে অনুশীলন করছে দলটি। সেদিন কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন তার লক্ষ্যের কথা। সোমবারও (১৫ জানুয়ারি) করেছে অনুশীলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন দলটির পেসার শরিফুল ইসলাম। নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে কোচ সুজনের কথারই পুনরাবৃত্তি করলেন শরিফুল। 

এ সময় গেল বছরের পারফর্ম ধরে রাখার কথা জানান বাংলাদেশের এই তারকা পেসার। একইসঙ্গে ফিট থেকেই খেলতে চান এই পেসার, ‘আলহামদুলিল্লাহ শেষ বছর খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬/৭ মাস। ইনশাআল্লাহ নতুন বছরে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখতে। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়। কারণ সামনে অনেক খেলা আছে দেশের হয়ে এটাই আমার মূল লক্ষ্য।’ 

কাগজে কলমে ঢাকার দলটা খুব একটা তারকা নির্ভর নয়। বিদেশি তেমন তারকা ক্রিকেটার নেই দলটিতে। তবে যে দলই আছে সেটি নিয়েই লড়াই করতে চান শরিফুল, 'আলহামদুলিল্লাহ টিম ভালোই আছে। এখন তো অলরেডি ড্রাফট সব শেষ, আলহামদিল্লাহ খুব ভালো হয়েছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।'

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিপিএল সাহায্য করবে বলেই বিশ্বাস শরিফুলের, 'অবশ্যই অনেকটা সাহায্য করবে। কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। আর এই টুর্নামেন্টে সবাই চাবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে, নতুন কিছু করতে। প্রথমত বিপিএল-এ আমাদের লক্ষ্য থাকবে সুপার ফোরে উঠা। যদি তা নিশ্চিত করতে পারি তারপর ফাইনাল চিন্তা করব।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App