×

খেলা

লিভারপুলকে হারালো আর্সেনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ১২:৫৮ পিএম

লিভারপুলকে হারালো আর্সেনাল

জয়ের উচ্ছ্বাসে লিভারপুর

ইংলিশ লিগ কাপের বিগ ম্যাচে লিভারপুলকে হারিয়েছে আর্সেনাল। নির্ধারিত সময়ে গোলশূণ্য থাকা ম্যাচটা পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে জিতে গানাররা উঠে যায় কোয়ার্টার ফাইনালে।

ইপিএল আর এফএ কাপেই জায়ান্টরা নজর দেয় বেশি। লিগ কাপের খেলা বলেই কিনা বাজিয়ে দেখা হয় বেঞ্চের ফুটবলারদের। বিগ ম্যাচেও ওই সমীকরণেই দল সাজিয়েছিলেন ক্লপ আর আর্তেতা। ফরোয়ার্ড লাইনে যেন তারই প্রভাব। কখনও স্ট্রাইকারদের মিস কখনও আবার দুই গোলকিপারের বীরত্বে গোল নাই। ম্যাচজুড়ে লিভারপুল আধিপত্য দেখালেও শুরুর মত একেবারে শেষেও একটা সুযোগ পেয়েছিলো আর্সেনাল।

তবে আদ্রিয়ানের কৃতিত্বে ম্যাচ গড়ায় শ্যুটআউটে। সেখানেও প্রথম সেইভটা করেন লিভারপুল গোলকিপারই। তারপরও পেরে ওঠেনি অল-রেডস। ডাবল সেভ করেন গানার্স কিপার লেনো। সাডেন ডেথে উইলকের নিশানায় ৫-৪ এ ম্যাচ জিতে নেয় আর্সেনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App