×

খেলা

ফোন কেড়ে নিয়ে ফের বিতর্কে সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৩:৫০ পিএম

ফোন কেড়ে নিয়ে ফের বিতর্কে সাকিব

ছবি: সংগৃহীত

ফের বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে এমনিতেই ভালো করতে পারছেন না। তার মধ্যে এবার এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে আলোচনায় এসেছেন টাইগার এই অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর দল যখন বাসে উঠছিল, তখন সাকিবের সঙ্গে দেখা করতে সেখানে উপস্থিত হন তার স্ত্রী এবং সন্তানরা। কারণ, সেখান থেকে বিমানবন্দর গিয়ে টাইগাররা সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিবেন।

পারিবারের সঙ্গে যখন সময় কাটাচ্ছিলেন সাকিব, তখন তিনি সকলকে অনুরোধ করেছিলেন কোনো ভিডিও বা ছবি যেনো কেউ না তোলে। তবে এর কিছুক্ষণ পর এক সাংবাদিকের দিকে লক্ষ্য করে এগিয়ে গেলেন সাকিব। এরপর তার ফোনটি নিয়ে এক নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেন।

এরপর তিনি পরিবারের সঙ্গে বিদায় নেন। অন্যদিকে আইসিসির নিয়োজিত নিরাপত্তাকর্মীর এসে সাংবাদিকদের জিজ্ঞাসা করতে থাকে যে ছবি তুলেছে কিনা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বলতে কিছু আসে সেটা বোঝাতে থাকেন।

আরো পড়ুন: পাকিস্তানকে গুঁড়িয়ে এবার ভারতকে হারাতে চায় যুক্তরাষ্ট্র

সেখানে উপস্থিত সাংবাদিকরা নিরাপত্তাকর্মীকে বোঝাতে থাকেন যে, তিনি কোনো ছবি বা ভিডিও করেননি। কিছুক্ষণ পরে সেখানে আবারও উপস্থিত হন সাকিব। তিনি সেই সাংবাদিককে বলেন, আপনি যদি কোনো ছবি না ভিডিও করেও থাকেন, সেটা যেনও সামাজিক যোগাযোগমাধ্যমে না দেন। সেখানেই শেষ হয় এই ফোন বিতর্ক।

এদিকে অনেক দুর্ভোগের পর সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর দল চলে যায় বিমানবন্দরে। তবে বিমান যখন ছাড়ার কথা ছিল তার প্রায় পাঁচ ঘণ্টা পর বিমান ছাড়ে। যার কারণে সেন্ট ভিনসেন্টের হোটেলে চেক ইন করতেও দেরি হয় বাংলাদেশের ক্রিকেটারদের। মঙ্গলবার (১১ জুন) অনুশীলন করার কথা ছিল। তবে স্বাভাবিকভাবেই তা বাতিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App