×

খেলা

বাংলাদেশের বিপক্ষে বড় চমকের ইঙ্গিত পাকিস্তানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৯:৩৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে বড় চমকের ইঙ্গিত পাকিস্তানের

ছবি: সংগৃহীত

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় ফেভারিটদের লিস্টে থাকা দলটি। এ কারণে এখনই বিশ্বকাপ-পরবর্তী সিরিজগুলো নিয়ে ভাবা শুরু করেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনের জন্য ইতোমধ্যেই আলোচনা শুরু করেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ, টেস্ট কোচ জেসন গিলেস্পি এবং নির্বাচক প্যানেল।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে। এছাড়া হারিস রউফকে দলে রাখার বিষয়টি টিম ম্যানেজমেন্টের ভাবনাতেও নেই বলে জানিয়েছে তারা।

চূড়ান্ত স্কোয়াডের জন্য টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছেন সৌদ শাকিল, আব্দুল্লাহ শফিক, সালমান আলি আঘা এবং সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজ আহমেদ। বোলারদের মধ্যে নাসিম শাহ, শাহনাওয়াজ দাহানি, আমির জামালদের বিবেচনায় রেখেছেন নির্বাচকরা।

উল্লেখ্য, আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে ২০১৯-২০ মৌসুমেও পাকিস্তান সফর করেছিল টাইগাররা।

এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটি হতে যাচ্ছে পাকিস্তানের নতুন টেস্ট কোচ জেসন গিলেস্পির প্রথম অ্যাসাইনমেন্ট। অধিনায়ক শান মাসুদের জন্যও ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হতে পারে এই সিরিজ। কারণ নেতৃত্ব পাওয়ার পর প্রথম সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App