×

খেলা

চমক রেখে উইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা সাউথ আফ্রিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৫:৪২ পিএম

চমক রেখে উইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা সাউথ আফ্রিকার

ছবি- সংগৃহীত

সবশেষ টেস্ট সিরিজে খেলেনি দক্ষিণ আফ্রিকার প্রথম সারির দল। তবে এবার পরবর্তী সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। 

যদিও ১৬ জনের এই স্কোয়াডে জায়গা হয়নি আনরিখ নরকিয়া ও মার্কো ইয়ানসেনের। অন্যদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ম্যাথিউ ব্রিটজক।

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ডেভিড বেডিংহ্যাম, ড্যান প্যাটারসন এবং ড্যান পেডিটরা এই সিরিজেও টিকে গেছেন। 

ডাকা হয়েছে সবশেষ ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে টেস্ট খেলা উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটকেও । দলে আছেন একমাত্র পেস-অলরাউন্ডার উইয়ান মুলডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

এ নিয়ে টেস্ট কোচ সুক্রি কনরাড বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনায় পেস অলরাউন্ডার মার্কো জানসেনকে বিশ্রামে রাখা হয়েছে। শরীরের উপর চাপ এবং মৌসুমের খেলার ধকল সামলাতে এমন সিদ্ধান্ত। এ সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি করতে চাই।’

সাউথ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্জার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, লুনগি এনগিডি, ড্যান প্যাটারসন, ড্যান পেডিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন এবং কাইল ভেরেইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App