×

খেলা

ওয়ালটনের উদ্যোগে কুষ্টিয়ায় দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওয়ালটনের উদ্যোগে কুষ্টিয়ায় দিনব্যাপী  ফুটবল টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত

‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস’ এ স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট। গত ২৭ জুলাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘শাফিম ইলেকট্রনিক্স’। এতে মোট চারটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমিকে ২-৩ গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি ওয়ালটন টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্টেটর মাহবুব আলম পলো উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App