×

খেলা

মুগ্ধ-সাঈদদের স্মরণে ক্রিকেটারদের এক মিনিট নীরবতা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম

মুগ্ধ-সাঈদদের স্মরণে ক্রিকেটারদের এক মিনিট নীরবতা

ছবি: সংগৃহীত

চলমান পরিস্থিতিতে বেশ কয়েকদিন বন্ধ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। এতে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরও পিছিয়ে যায়। তবে বুধবার (৭ আগস্ট) থেকে মিরপুরে অনুশীলনে ফিরেছেন ‘এ’ দলের ক্রিকেটাররা ।

অনুশীলনের শুরুতে গেল এক মাসে সহিংসতায় নিহতের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা। এ সময় মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্ট দলের অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৬ আগস্টই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা তাদের। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে ৯ আগস্ট সম্ভাব্য সূচি করা হয়েছে ।

জানা গেছে, দ্বিপাক্ষিক সিরিজেও পরিবর্তন হতে যাচ্ছে। সফরে বিলম্ব হওয়ায় নতুন করে সফরসূচি সাজানো হচ্ছে। পূর্বের সূচি অনুযায়ী, আগামী ১০ ও ১৮ আগস্ট দুটি চার দিনের ম্যাচ হওয়ার কথা ছিল। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App