×

খেলা

বাফুফে থেকে সালাম মুর্শেদীর পদত্যাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১০:২৫ এএম

বাফুফে থেকে সালাম মুর্শেদীর পদত্যাগ

আবদুস সালাম মুর্শেদী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করে সরে দাঁড়িয়েছেন আবদুস সালাম মুর্শেদী। ২০০৮ সাল থেকে এই পদে ছিলেন সাবেক এই তারকা ফুটবলার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন সালাম মুর্শেদী।

গুরুত্বপূর্ণ এই পদ ছাড়াও বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন সালাম মুর্শেদী। এসব পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদে খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সালাম মুর্শেদী।

এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর কাজী সালাউদ্দিনসহ তিনজনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবলসমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। সেই তিনজনের তালিকায় সালাম মুর্শেদী এবং নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারের নামও ছিল।

গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছিল ফিফা। সে সময়ে অর্থ কমিটির প্রধান ছিলেন সালাম মুর্শেদী। ক্রয়সংক্রান্ত অনিয়মের কারণে সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App