×

খেলা

হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কোথায় আছেন নাতাশা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০১:১৬ পিএম

হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কোথায় আছেন নাতাশা?

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই মাসে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক পাণ্ড্যে ও নাতাশা স্তানকোভিচ। বিবাহবিচ্ছেদের পরেই ভারত ছেড়েছেন নাতাশা। যদিও হার্দিকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে রয়েছেন তিনি। পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণও করছেন। 

দেশ ছাড়ার পর থেকেই নানা ধরনের ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন নাতাশা । আপাতত ছেলে অগ্যস্তই যে তার জীবনের শেষ কথা তা-ও বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি নিজেকে সঁপে দিয়েছে ঈশ্বরের হাতে সে কথাও জানালেন নাতাশা।

বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশের রোষের মুখে পড়েন নাতাশা। নিজের দেশ সার্বিয়া ফিরে গিয়ে কেমন রয়েছেন, সেই চিত্র তুলে ধরেন মাঝে মধ্যেই। পাশাপাশি তিক্ত সম্পর্ক প্রসঙ্গে নানা পোস্টে লাইকও দিচ্ছেন। 

আরো পড়ুন: পরের ম্যাচেও মেসিকে পাচ্ছে না মায়ামি

দিন কয়েক আগেই ‘প্রতারণা যেন মানসিক অত্যাচারের সমান’ এমনই এক পোস্টে লাইক দেন নাতাশা। নেটপাড়ার একাংশের অনুমান হার্দিকের দিকে আঙুল তুলতে চাইছেন তিনি! যদিও এই জল্পনার নিরসন করেননি নাতাশা।

এর মাঝেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গিয়েছে হার্দিকের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরুও করেছেন তারা। এ বার নাতাশা লেখেন, যখন তুমি সর্বতোভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ কর। তখন নতুন একটা নাম পাবে। তুমি সেই মানুষটা থাকবে না, যা তুমি হতে চেয়েছ। বরং ঈশ্বর তোমাকে যেটা বানাতে চেয়েছে সেটাই তুমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App