×

খেলা

আলকারাজের বিদায়ে ইউএস ওপেনে অঘটন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আলকারাজের বিদায়ে ইউএস ওপেনে অঘটন

কার্লোস আলকারাজ

বছরের শেষ গ্র্যান্ডসøামের দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটন দেখেছে টেনিস বিশ্ব। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজকে বিদায় করে দিয়েছেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্প। স্ট্রেট সেটে আলকারাজের যাত্রা থামিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন ডাচ তারকা।

ইউএস ওপেনে ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ডে র‌্যাঙ্কিংয়ে ৭৪তম নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাপ্লের কাছে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ এ তারকা ছেলেদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয়, ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়নও।

ইউএস ওপেনে সর্বশেষ তিনবারই অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছেন উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনজয়ী ২১ বছর বয়সি আলকারাজ। ২০২১ উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর এবারই কোনো গ্র্যান্ডসøাম থেকে এত দ্রুত বিদায় নিতে হলো তাকে। এই হারে আলকারাজের একটি স্বপ্নও ভেঙে গেল। টেনিসের আধুনিক সময়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের সুযোগ ছিল তার সামনে।

তিন সপ্তাহেরও বেশি সময় আগে প্যারিস অলিম্পিকে নোভাক জোকোভিচের কাছে সোনা জয়ের লড়াইয়ে হেরে যাওয়া আলকারাজ ঠাসা সূচির কথা বললেও গতকালকের হারের জন্য কোনো অজুহাত দিতে চান না। হারের পর তিনি বলেছেন, ‘টেনিসের সূচি ঠাসা। রোলাঁ গারোঁ, উইম্বলডন ও অলিম্পিক মিলিয়ে অনেক ম্যাচই খেলেছি। অলিম্পিকের পর একটু বিরতি নিয়েছিলাম। কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। যতটা উদ্দীপনা পাব ভেবেছিলাম, ততটা পাইনি এ টুর্নামেন্টে। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না।’

অন্যদিকে মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে র‌্যাঙ্কিংয়ে ৫২তম চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনজয়ী ওসাকা কন্যাসন্তানের জন্ম দেয়ায় গত বছর ইউএস ওপেনে খেলতে পারেননি।

এবার বছরের শেষ এই গ্র্যান্ডসøামে ফিরলেও প্রত্যাশা পূরণ করতে পারলেন না। মুচোভার কাছে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে হারের পর ওসাকা অবশ্য তেমন একটা হতাশ নন, ‘সত্যিই মজা পেয়েছি। অনেক দর্শক উৎসাহ দেয়ায় আমি কৃতজ্ঞ। আমার মনে হয়, এটা আমার জন্য শেখার বছর।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App