×

খেলা

আপনি সেখানকার বস, সাকিবের উদ্দেশে জাহারা মিতু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

আপনি সেখানকার বস, সাকিবের উদ্দেশে জাহারা মিতু

ছবি: সংগৃহীত

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন এই বাঁহাতি অলরাউন্ডার। তার এই বিদায়ে দেশের সব শ্রেণীর মানুষ কথা বলছেন। নিজের মতামত প্রকাশ করছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে কথা বললেন ঢাকাই সিনেমার নায়িকা জাহারা মিতু। 

প্রিয় ক্রিকেটারের অবসর ঘোষণায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে জাহারা মিতু লেখেন, সাকিব আল হাসান, ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম তবে আপনি সেখানকার বস।

সাকিবকে নিয়ে কিছুটা আক্ষেপও করেছেন এ নায়িকা। নিজের পোস্টের কমেন্ট বক্সে জাহারা মিতু লিখেছেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সঙ্গে হলো না।

আরো পড়ুন: সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত

বিগত শেখ হাসিনা সরকারে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না। তার নামে দেয়া হয় হত্যা মামলাও। তখন থেকেই জাতীয় ক্রিকেট দলে সাকিবের থাকা নিয়ে চলছিল গুঞ্জন। আর এবার এলো তার বিদায়ের ঘোষণা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসেই ঘরের মাঠে শেষবারের মতো টেস্ট খেলবেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের ১৮ বছরের লড়াকু সৈনিককে আর কখনও টি-টোয়েন্টিতে দেখা যাবে না। বিশ্বসেরা এ অলরাউন্ডারের অবসরের ঘোষণায় শোকার্ত তার অসংখ্য ভক্ত-অনুরাগী। বেদনার্ত ক্রিকেটপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App