×

খেলা

পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কার কোচ জয়সুরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম

পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কার কোচ জয়সুরিয়া

সনাৎ জয়সুরিয়া

পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন দেশটির সাবেক অধিনায়ক সনাৎ  জয়সুরিয়া। সাবেক কোচ ক্রিস সিলভারউডের স্থলাভিষিক্ত হলেন তিনি।

সোমবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

এ বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সিলভারউড। 

গত জুনে শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব নেন ৫৫ বছর বয়সী জয়সুরিয়া। এরপর তার অধীনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাফল্যের দেখা পায় শ্রীলঙ্কা। সাম্প্রতিক সাফল্যের ভিত্তিতে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পূর্ণ-মেয়াদে কোচ হিসেবে দায়িত্ব পান জয়সুরিয়া।

ভারপ্রাপ্ত কোচ হিসেবে জয়সুরিয়া দায়িত্ব নেওয়ার পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিতেছে লঙ্কানরা। ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ে তারা। 

এ ছাড়া ইংল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ হারলেও দ্য ওভালে স্মরণীয় টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করে লঙ্কানরা। 

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘সম্প্রতি ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ভালো পারফরমেন্স বিবেচনায় জয়সুরিয়ার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।’

ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন হিসাবে বিবেচনা করা হয় জয়সুরিয়াকে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বাঁ-হাতি ক্রিকেটার। আইসিসি দুর্নীতি দমন আইনের বেশ কয়েকটি ধারা ভেঙে ২০১৮ সালে দুই বছরের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন জাতীয় দলের সাবেক নির্বাচক জয়সুরিয়া। 

তিনটি ফরম্যাট মিলিয়ে শ্রীলঙ্কার হয়ে ৫৮৬ ম্যাচ খেলেছেন জয়সুরিয়া। ব্যাট হাতে ৪২ সেঞ্চুরি ও ৯৯ হাফ-সেঞ্চুরিতে ২১ হাজার ০৩২ রান করেন তিনি। এ ছাড়া ৪৪০ উইকেট শিকার করেন জয়সুরিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১১ সালে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App