×

খেলা

পাকিস্তানের বিশ্ব রেকর্ড স্পর্শ করলো ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম

পাকিস্তানের বিশ্ব রেকর্ড স্পর্শ করলো ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে ভারত। এই ম্যাচে বাংলাদেশকে অলআউট করে পাকিস্তানের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে টিম ইন্ডিয়া। 

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ৪২ বার প্রতিপক্ষকে অলআউট করার বিশ্বরেকর্ড এতদিন এককভাবে দখলে রেখেছিল পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বরেকর্ডের পাশে নাম তুললো ভারত।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত। টি-টোয়েন্টি ইতিহাসে ২৩৬ ম্যাচ খেলে প্রতিপক্ষকে ৪২তম বারের মত অলআউট করে টিম ইন্ডিয়া। ২৪৫ ম্যাচ খেলে ৪২ বার প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান।

এই তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ২২০ ম্যাচ খেলে ৪০ বার প্রতিপক্ষের ইনিংস নির্ধারিত ওভারের আগেই শেষ করে কিউইরা। 

চতুর্থ সর্বোচ্চ ৩৫ বার প্রতিপক্ষকে অলআউট করেছে ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উগান্ডা।

তালিকায় উগান্ডার পরই আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০৫ ম্যাচ খেলে ৩২ বার প্রতিপক্ষকে অলআউট করেছে ক্যারিবীয়রা।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App