×

খেলা

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

সুখবর পেলেন বাংলাদেশের ২ স্পিনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পিএম

সুখবর পেলেন বাংলাদেশের ২ স্পিনার

ছবি: সংগৃহীত

ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে লেগ-স্পিনার রাবেয়া খানের বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। একধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৯৪।

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বমঞ্চে জয় পায় টাইগ্রেসরা। ওই ম্যাচে ৪ ওভারে ২০ রান খরচায় ১ উইকেট নেন রাবেয়া। 

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায় তারা। সেই ম্যাচেও বল হাতে মিতব্যয়ী ছিলেন রাবেয়া। ৪ ওভারে ১৫ রান খরচায় এক উইকেট নেন। 

রাবেয়ার সঙ্গে আরেক লেগ-স্পিনার ফাহিমা খাতুনের বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ২১ রানে ১ এবং ইংল্যান্ডের সঙ্গে ১৮ রানে ২ উইকেট নেন তিনি। দুই ম্যাচে ৩ উইকেট শিকারে ১৩ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন ফাহিমা।

এই তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সোপিয়া একলেস্টোন। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রানে ২ উইকেট নেন তিনি। ৭৬২ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রাখেন একলেস্টোন।

র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাদিয়া ইকবাল ও ইংল্যান্ডের সারাহ গ্লেনের একধাপ করে উন্নতি হয়েছে। ৭৫৪ রেটিং নিয়ে সাদিয়া দ্বিতীয় ও ৭৪৬ রেটিং নিয়ে সারাহ তৃতীয়স্থানে উঠেছেন।

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে না পারায় ব্যাটিং তালিকায় কোন উন্নতি হয়নি বাংলাদেশের ব্যাটারদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App