×

খেলা

হাথুরুর বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ নিয়ে যা বললেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম

হাথুরুর বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ নিয়ে যা বললেন শান্ত

ছবি: সংগৃহীত

ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। যদিও সেসব অভিযোগ প্রত্যাখান করেন হাথুরু। সেই ক্রিকেটার কেন সঙ্গে সঙ্গে অভিযোগ তুললেন না, এ নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে ক্রিকেটারের সতীর্থদেরও এমন কোনো ঘটনা ঘটলে, তা জানার কথা। রবিবার (২০ অক্টোবর) মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও এ নিয়ে প্রশ্ন ছিল।  

জবাবে শান্ত বলেন, ‘আমি এই ব্যাপারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না।’

ভবিষ্যতে এমনটা ঘটলে তার অবস্থান কী হবে প্রশ্নে টাইগার দলপতি বলেন, ‘(সামনে এমন) ঘটবে না।’

এদিকে ইতোমধ্যেই হাথুরুর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কোচ ফিল সিমন্সকে নিয়ে শান্তর ভাষ্য, ‘যেহেতু পাঁচদিন আগে বললেন, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই কোচ যখন এসেছেন, খুব বেশি পরিকল্পনা এখন পর্যন্ত দেননি। উনি নতুন মানুষ, সবকিছু বোঝার চেষ্টা করছেন। আমরা যারা খেলোয়াড়রা আছি বা অধিনায়ক হিসেবে আমি জানি যে কী করতে চাই।’

তিনি যোগ করেন, ‘এই টেস্টে আমাদের দল কীভাবে খেলতে চায়। প্রতিটা খেলোয়াড় তার ভূমিকা সম্পর্কে অবগত আছে। কোচকে আমি আমার পরিকল্পনা শেয়ার করেছি, যেটাতে কোচ একমত। আমরা যেহেতু এই মাঠে অনেক ম্যাচ খেলেছি, আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছে; সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাব। আগের কোচ বা এই কোচ, এত কিছু মেলানোর প্রয়োজন আমি মনে করি না। কারণ, খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ এই মাঠে খেলার ব্যাপারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App