×

খেলা

চেলসিকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৪১ এএম

চেলসিকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। রবিবার চেলসির মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানসিটির কাছে এই জায়গাটি হারানোর শঙ্কায় ছিল তারা। আর্সেনাল হেরে যাওয়ায় এক নম্বরে টিকে ছিল অলরেডরা, কিন্তু ম্যানসিটি জিতে তাদেরকে পেছনে ফেলে। তিন ঘণ্টা না যেতেই আবার সবার উপরে লিভারপুল।

অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসি পরীক্ষায় উতরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ২-১ গোলে জিতেছে তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রাখলো লিভারপুল। এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নামতে হলো ম্যানসিটিকে ২০।

২৭ মিনিটে লেভি কলউইল বক্সের মধ্যে ফাউল করেন কুর্টিস জোনসকে। পেনাল্টি পায় লিভারপুল। ২৯তম মিনিটে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ফিরে চেলসি সমতা ফেরায়। ৪৮তম মিনিটে মোসেস কাইসেডোর অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে বল জালে পাঠান নিকোলাস জ্যাকসন।

তিন মিনিট পরই লিভারপুল ফের এগিয়ে যায়, এবারো অবদান রাখেন সালাহ ও জোনস। মিশরীয় ফরোয়ার্ডের বাড়ানো বলে ছোট বক্স থেকে লক্ষ্যভেদ করেন জোনস। ম্যাচের বাকি সময় স্বস্তিতে থাকতে পারেনি লিভারপুল। চেলসি মুহুর্মুহু হানা দেয় তাদের গোলমুখের সামনে। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের লিভারপুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App