×

খেলা

পাঁচশ ছাড়িয়ে চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম

পাঁচশ ছাড়িয়ে চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৩৫ ওভারে ৬ উইকেটে ৫২৭ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মাটিতে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ২ চার ও ৪ ছক্কায় ৭৮ বলে ৫৯ রান করে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হন ডেভিড বেডিংহাম। তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ১৪৮ বলে ১১৬ রানের জুটি গড়েন বেডিংহাম।

এরপর জর্জি ১২ চার ও ৪ ছক্কায় ২৬৯ বলে ১৭৭ এবং প্রথম টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান উইকেটরক্ষক কাইল ভেরেনি খালি হাতে বিদায় নেন। দু’জনকেই সাজঘরের পথ দেখান তাইজুল।

ভেরেনিকে বিদায় করে ৪৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তমবার ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামে ৫০ উইকেট পূর্ণ করেন তাইজুল। পাঁচ নম্বরে নামা রায়ান রিকেলটনকে ১২ রানে আউট করেন পেসার নাহিদ রানা। 

এরপর সপ্তম উইকেটে ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার রান ৫’শ পার করেন ওয়াইন মুল্ডার ও সেনুরান মুতুসামি। মুল্ডার ৭৮ ও মুতুসামি ৪৭ রানে অপরাজিত আছেন।

তাইজুল ১৮৮ রানে পাঁচটি ও ৬৯ রানে এক উইকেট নিয়েছেন রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App