×

খেলা

পাপনসহ ১১ পরিচালকের পদ বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পিএম

পাপনসহ ১১ পরিচালকের পদ বাতিল

ছবি: সংগৃহীত

বিনা নোটিশে পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩০ অক্টোবর) ফারুক আহমেদের অধীনে বিসিবির পঞ্চম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ রয়েছেন।

এ ছাড়া আরো তিন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।

এদিকে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলো মারা যাওয়ায় আরো একটি পদ শূন্য আছে। সব মিলিয়ে এখন ১৫টি পরিচালক পদ শূন্য। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে।

অন্যদিকে বোর্ড সভায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়। নাজমুল আবেদীনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনীর প্রস্তাব দেবে এই কমিটি।

এ ছাড়াও মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএলের নতুন সূচিও প্রকাশ করা হয়েছে। বিপিএলের ১১তম আসর আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে, আর ৭ ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App