×

খেলা

যে কারণে ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম

যে কারণে ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি

ছবি: সংগৃহীত

ম্যাচের ৩৩তম মিনিটে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। তবে অতীত থেকে শিক্ষা নেননি তিনি। ঠিক ৪ মিনিট পর আবারো ফাউল। এবার শিকার লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার ফুটবলারদের জোরালো দাবির পরও আলদেরেতেকে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি।

বিষয়টি মেসির কাছে মোটেই ভালো লাগেনি। এতে মাঠেই রাগ ঝেড়েছেন। এরপর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও রেফারিকে ভিন্নভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে সরাসরি দারোঙ্কোকে কিছুই বলেননি স্কালোনি। 

সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে স্কালোনি বলেন, ‘অনেক কিছুই বলতে পারি… কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

স্কালোনি এ-ও বলেন, ‘এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।’

ম্যাচের ৩৭তম মিনিটে প্রতি আক্রমণে ওঠার সময় মেসিকে বাজেভাবে ফাউল করেন আলদেরেতা। এ ঘটনায় রেফারি দারোঙ্কো তাকে কার্ড দেখালে দুটি হলুদ কার্ডে লাল কার্ড দেখে হেতাফের এই সেন্টারব্যাককে মাঠ ছাড়তে হতো। কিন্তু তেমনটা না হওয়ায় মাঠেই বিষোদ্‌গারের শিকার হন ব্রাজিলিয়ান এই রেফারি। বিরতির সময় মাঠেই তার ওপর ক্ষোভ ঝাড়েন মেসি। এ সময় আঙুল তুলে মেসিকে কিছু একটা বলতে দেখা গেছে।

এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন।  ইন্টারের এই তারকা বলেন, ‘আমি তাকে (দারোঙ্কো) বলেছি, ওর (আলদেরেতে) মাঠে থেকে যাওয়া এবং গোল করা উচিত হয়নি।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App