×

খেলা

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের অভিজ্ঞতা জানালেন তানজিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের অভিজ্ঞতা জানালেন তানজিম

ছবি: সংগৃহীত

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো খেলতে গিয়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। সেখানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪ ম্যাচ খেলে ৬ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজের দলে রয়েছেন তরুণ এই পেসার।

গ্লোবাল সুপার লিগ খেলে এরই মধ্যে সেন্ট কিটসে পৌঁছেছেন তানজিম। সেখানেই বিসিবির প্রকাশিত ভিডিওতে শনিবার (৭ ডিসেম্বর) তানজিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দল বড় সাফল্য না পেলেও পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানকার সবার মানসিকতা অনেক সহযোগিতাপূর্ণ। দেশ থেকে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

এদিকে উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করা তরুণ পেসার নাহিদ রানাও ওয়ানডে দলে আছেন। নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘শেখার কোনো শেষ নেই। আমি শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখছি। দলের জন্য সেরা পারফর্ম করাই আমার লক্ষ্য।’

আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে দুই দলের সাদা বলের লড়াই শুরু হবে। একদিন বিরতি দিয়ে ১০ ডিসেম্বর দ্বিতীয় এবং ১২ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ হবে। সবগুলো ম্যাচই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

ক্যারিবীয় সিরিজে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App