×

খেলা

সিরিজ বাঁচানোর ম্যাচেও ব্যর্থ সৌম্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

সিরিজ বাঁচানোর ম্যাচেও ব্যর্থ সৌম্য

সৌম্য সরকার

ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই শুরু করেছিলেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। অভিষিক্ত মারকুইনো মাইন্ডলির করা তৃতীয় ওভারে চড়াও হয়েছিলেন তানজিদ। দুই ছক্কা আর এক চারে ১৮ রান নেন এই ওপেনার।

দারুণ শুরুর পরের ওভারেই ছন্দপতন ঘটে লাল-সবুজ শিবিরে। জেইডেন সিলসকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে ক্যাচ তুলে দেন সৌম্য। সহজ ক্যাচ নেন গুড়াকেশ মোতি। ফেরার আগে ৫ বলে ২ রান করেন এই ওপেনার। তার বিদায়ে ২৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের রান ২৮। তানজিম ১৫ বলে ২৫ রানে এবং লিটন ৪ বলে ১ রানে ক্রিজে আছেন।

এর আগে, সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজ বাঁচানোর ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App