×

খেলা

সিরিজ পরাজয়কে ‘জীবনের অংশ’ বললেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:০৮ এএম

সিরিজ পরাজয়কে ‘জীবনের অংশ’ বললেন লিটন

ছবি: সংগৃহীত

নিজেদের ইতিহাসে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। বুধবার (২১ মে) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের ৭ উইকেটে হারায় আমিরাত। এতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ১ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান করে আমিরাত।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না, এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়ে আসবেন আপনি। এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে।’

লিটন যোগ করেন, ‘ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয়, আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’

সিরিজ থেকে ইতিবাচকতা নিয়ে লিটনের মন্তব্য, ‘অবশ্যই পারভেজ (হোসেন) ইমন এবং তানজিদ (হাসান) তামিম (ইতিবাচক ছিল)। কিছু ম্যাচে জাকের (আলী অনিক)-(তাওহীদ) হৃদয়রাও রান করেছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে।’

আমিরাত দল নিয়ে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই দারুণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়ত। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App