×

খেলা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেলো শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:১৭ পিএম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেলো শ্রীলংকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো শ্রীলংকা। ইনজুরিতে পড়ে দলটি থেকে ছিটকে গেছেন তারকা লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১০ জুলাই থেকে পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। 

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। প্রথম ওয়ানযেতে লংকানদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ৭.৫ ওভারে মাত্র ১০ রানে তিনি ৪ উইকেট দখল করেন। আর এতেই বাংলাদেশের ব্যাটিংয়ে নাটকীয় ধস নামে। সিরিজে শ্রীলংকা ২-১ ব্যবধানে জয়ী হয়। 

হাসারাঙ্গার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকা কোন বদলি খেলোয়াড়ের নাম ঘোষনা করেনি। কলম্বোর হাইপারফরমেন্স সেন্টারে ফিরে গিয়ে পুনর্বাসন শুরু করবেন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের টি-টোয়েন্টি সিরিজে হারের পর চারিথ আসালাঙ্কার নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর আশা করছে শ্রীলংকা। কিউদের বিপক্ষে পরাজয়ের পর ইতোমধ্যেই দলে বেশ কিছু পরিবর্তন এনেছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি ১০ জুলাই পাল্লেকেলেতে, ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং তৃতীয় ম্যাচ ১৬ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে। 

শ্রীলংকা টি-টোয়েন্টি দল 

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশাল পেরেইরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দিনুথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসি, চামিকা করুনারত্নে, মাতিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App