×

খেলা

মেসিকে বিদায় বলতে চান না স্কালোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

মেসিকে বিদায় বলতে চান না স্কালোনি

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচটি সম্ভবত আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসির ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। আর প্রিয় তারকার এই বিদায়ক্ষণে পুরো আর্জেন্টাইন ফুটবলই যেন আবেগপ্রবণ হয়ে উঠেছে। কোচ লিওনেল স্কালোনিও ব্যতিক্রম নয়। 

শুক্রবারের (৫ সেপ্টেম্বর) ম্যাচ সামনে রেখে তিনি বলেন, ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে সম্ভবত শেষ প্রতিযোগিতামূলক খেলায় মাঠে নামার সময় বিশেষভাবে স্বাগত জানানোর দাবিদার ছিল মেসি। তবে তিনি আশা প্রকাশ করেন, অবসরের আগে কিংবদন্তি এই ফরোয়ার্ড আর্জেন্টিনার ভক্তদের বিদায় জানানোর আরেকটি সুযোগ পাবেন।

মেসি এখনো অবসরের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি। কিন্তু বুয়েন্স আয়ার্সের ম্যাচটি যে ঘরের মাঠে শেষ ম্যাচ, গত সপ্তাহে এমন একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাই ঘুরে-ফিরে ৩৮ বছর বয়সী মেসিকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে স্কালোনিকে। ২০২২ সালে ফুটবল জাদুকরকেকে নিয়ে বিশ্বকাপ শিরোপা উপভোগ করেছেন তিনি। আটবারের ব্যালন ডি’অর বিজয়ীকে কোচিং করানো যে কতটা সম্মানের সে বিষয়ে বর্ননা করেছেন আলবিসেলেস্তে কোচ। 

এসময় বারবার স্কালোনিকে চোখ মুছতে দেখা গেছে। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই লিও বলেছেন এটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। কারণ এটাই ঘরের মাঠে আমাদের বাছাইপর্বের শেষ ম্যাচ। আমাদের অবশ্যই ম্যাচটি উপভোগ করতে হবে। সবার থেকে আমি মনে হয় ম্যাচটি বেশি উপভোগ করবো। মেসিকে কোচিং করানো সত্যিই আনন্দের। আশা করছি, স্টেডিয়ামে আসা ভক্তরাও ম্যাচটি উপভোগ করবেন। কারণ, এটি তাদের প্রাপ্য। ভেনেজুয়েলার বিপক্ষে লড়াই নিয়ে আমি বেশ উত্তেজিত। আশা করি, আর্জেন্টিনায় এটি মেসির শেষ ম্যাচ হবে না।

ইতোমধ্যে মেসি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিবেন। ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে। ওই সময়ের মধ্যে ইন্টার মিয়ামির তারকার বয়স হবে ৪০ বছর। 

এরপর মেসির মতো আর কাউকে কি পাবে আর্জেন্টিনা? জবাবে স্কালোনি বলেন, আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাধিকারী? না, এমন কেউ হতে পারবে না। হবেও না। হয়তো কয়েকজন অসাধারণ খেলোয়াড় আসবে, যারা একটি যুগকে সংজ্ঞায়িত করবে। কিন্তু এতদিন ধরে সে যা করেছে, আমার মনে হয় তা অতুলনীয় হয়ে থাকবে। ফুটবলে অনেক অকল্পনীয় ঘটনা ঘটে। কিন্তু আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, ওর মতো কাউকে আর দেখা যাবে না। আমার মনে হয় ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App