×

খেলা

নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই মিলবে ৩ কোটি টাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই মিলবে ৩ কোটি টাকা

জুনে মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও গুরুত্ব বিবেচনায় ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য সর্বমোট ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা) বরাদ্দ করা হয়েছে। নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাইজমানি।

আইসিসি জানিয়েছে, ২০২৪ সালের বিশ্বকাপের তুলনায় এবার প্রাইজমানি ১০ শতাংশ বাড়ানো হয়েছে। গত আসরে প্রাইজমানি ছিল ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার। এবার প্রথমবারের মতো ১২টি দল নিয়ে বড় পরিসরে টুর্নামেন্টটি আয়োজিত হতে যাওয়ায় প্রাইজমানির অঙ্কেও বড় পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বকাপের দশম এই আসরে যারা শিরোপা জিতবে, তারা প্রাইজমানি হিসেবে পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৮ কোটি ৮০ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক অর্থাৎ ১১ লাখ ৭০ হাজার ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা)। এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৩০ লাখ টাকারও বেশি।

এবারের বিশ্বকাপের বিশেষত্ব হলো, কোনো দল একটি ম্যাচ না জিতলেও কেবল অংশগ্রহণের বিনিময়েই বড় অঙ্কের অর্থ পাবে। বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের জন্য ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) নিশ্চিত করেছে আইসিসি। ফলে বাংলাদেশের মেয়েরা যদি কোনো ম্যাচ না-ও জিতে, তবুও অন্তত ৩ কোটি ৫ লাখ টাকা প্রাইজমানি নিশ্চিতভাবেই পাচ্ছে। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদাভাবে বরাদ্দ থাকছে প্রায় ৩৮ লাখ ৩০ হাজার টাকা।

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এই মেগা আসর। টুর্নামেন্টে গ্রুপ-১ তে খেলবে বাংলাদেশ। টাইগ্রেসদের এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App