×

আবহাওয়া

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষের আনন্দে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগ-এর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নিকলি এলাকায়, যার পরিমাণ ছিল ৬০ মিলিমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’

বিশ্বকাপের ঠিক আগে ঘানার ডাগআউটে রোনালদোদের সাবেক কোচ

বিশ্বকাপের ঠিক আগে ঘানার ডাগআউটে রোনালদোদের সাবেক কোচ

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

জুনেই মিলবে হেলথ কার্ড

স্বাস্থ্যমন্ত্রী জুনেই মিলবে হেলথ কার্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App