×

খেলা

৪২ বছর পর ইউরোপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

৪২ বছর পর ইউরোপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট

৪২ বছর পর সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট। ছবি- সংগৃহীত

উয়েফা ইউরোপা লিগে ৪২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রূপকথা রচনা করেছে নটিংহ্যাম ফরেস্ট। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ চার দশক পর সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ এই ক্লাবটি। নটিংহ্যাম সর্বশেষ ১৯৮৪ সালে ইউরোপা লিগের (তৎকালীন উয়েফা কাপ) শেষ চারে খেলার সুযোগ পেয়েছিল।

পর্তুগালের মাটিতে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগে জয় ছাড়া বিকল্প ছিল না কোনো দলেরই। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের অষ্টম মিনিটেই বড় ধাক্কা খায় পোর্তো। ফরেস্ট স্ট্রাইকার ক্রিস উডকে মারাত্মক ফাউল করে ভিএআর-এর মাধ্যমে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক। ১০ জনের দলে পরিণত হওয়া পোর্তোর ওপর চড়াও হতে সময় নেয়নি স্বাগতিকরা।

ম্যাচের ১২ মিনিটেই সিটি গ্রাউন্ডের গ্যালারিকে উল্লাসে মাতান মর্গান গিবস হোয়াইট। নেকো উইলিয়ামসের পাস থেকে নেওয়া তার জোরালো শটটি পাবলো রোজারিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোলটি করার পর হোয়াইট সেটি উৎসর্গ করেন সতীর্থ এলিয়ট অ্যান্ডারসনকে, যিনি সম্প্রতি মায়ের মৃত্যুর কারণে দলের বাইরে রয়েছেন। ম্যাচের বাকি সময় এই লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে নটিংহ্যাম।

তবে এই ঐতিহাসিক জয়ের রাতে ইনজুরি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্লাবটির জন্য। লাল কার্ড পাওয়ার সেই ফাউলের চোটে ১৫ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় প্রধান স্ট্রাইকার ক্রিস উডকে। এছাড়া ম্যাচের শেষ দিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার মুরিলো এবং কালাম হাডসন ওডোই চোট নিয়ে মাঠ ছাড়েন। প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির জন্য একসঙ্গে এতগুলো ইনজুরি বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।

সেমিফাইনালের লড়াইয়ে আগামী পহেলা মে প্রথম লেগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট মুখোমুখি হবে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্রাগা ও ফ্রেইবার্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই-চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে’

‘নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই-চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে’

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহত

মানিকগঞ্জ শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহত

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App