×

খেলা

আবারও বিতর্কে কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

আবারও বিতর্কে কোহলি

লিজলাজ ও কোহলি। ছবি- সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে থাকলেও মাঠের বাইরের কর্মকাণ্ডে আবারও আলোচনায় এসেছেন ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক মডেলের ছবিতে কোহলির প্রোফাইল থেকে ‘লাইক’ দেওয়ার দাবি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মডেল ‘লিজলাজ’-এর একটি ইনস্টাগ্রাম পোস্টে কোহলির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়েছে বলে দাবি ওঠার পরপরই বিষয়টি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই লাইকের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখলেও, কেউ কেউ কোহলির অসতর্কতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কোহলির জন্য এমন ‘লাইক’ বিতর্কে জড়ানো এটাই প্রথম নয়। এর আগে ২০২৫ সালে অভিনেত্রী অবনীত কৌরের একটি ছবিতে ভুলবশত লাইক দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই সময় পরিস্থিতি সামাল দিতে কোহলি নিজেই ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, নিউজ ফিড স্ক্রল করার সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত সেটি হয়ে থাকতে পারে। অযথা কোনো উদ্দেশ্য খুঁজে না পাওয়ার জন্য তিনি ভক্তদের অনুরোধও করেছিলেন।

বর্তমান ঘটনাতেও ভক্তদের একাংশ মনে করছেন, কোহলি হয়তো আগের মতোই ‘অ্যালগরিদমের ভুল’ বলে বিষয়টি উড়িয়ে দেবেন।

চলতি আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিধ্বংসী ফর্মে আছেন কোহলি। সর্বশেষ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামেন। যদিও মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন, তবে তার ঝোড়ো ইনিংসের ওপর ভর করেই সহজ জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App