×

খেলা

পূর্বাচল স্টেডিয়াম নিয়ে তামিম জানালেন মাস্টারপ্ল্যান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

পূর্বাচল স্টেডিয়াম নিয়ে তামিম জানালেন মাস্টারপ্ল্যান

পূর্বাচলের এনসিজি পরিদর্শনে তামিম, আমিনুল এবং অন্য কর্তারা। ছবি- সংগৃহীত

বর্তমানে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন আমিনুল হক। তামিম, আমিনুল, সাথে বেশ কিছু বোর্ড কর্তা এবং সরকারি কর্তারা মিলে আজ (১৮ এপ্রিল) পূর্বাচলের স্টেডিয়ামের কাজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আমিনুল, তামিম দুজনই।

পূর্বাচলের এনসিজির কাজ দ্রুত শুরুর তাগাদা দিয়েছেন বোর্ড প্রধান তামিম ইকবাল। গণমাধ্যমকে তামিম বলেছেন, ‘সবচেয়ে জরুরি হচ্ছে কাজ শুরু করা দরকার। আমরা আপাতত সবাই কথা বলছি, আগেও বলেছি, তবে আমরা কাজ শুরু করছি না। আমাদের এখন কড়া নির্দেশনা উনার (মন্ত্রী) থেকে চলে এসেছে, দ্রুত এটা নিয়ে কাজ শুরু করা দরকার।’

এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘২০২৭ সালে আমাদের এশিয়া কাপ আছে, ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপে আমরা সহ-আয়োজকের দায়িত্বে আছি। সেই চিন্তাভাবনা থেকেই চিন্তা করছি শুরুতে ক্রিকেট বোর্ড নিজেই কাজ শুরু করবে। সাথে সরকারের পক্ষ থেকে যা করার আছে, এখানে পরিকল্পনামাফিকভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই। এটি নিয়ে যেন আর নাটক না হয়, সব নাটকের যেন অবসান হয়।’

এছাড়া পূর্বাচলে কাজের জন্য ৮০ কোটি টাকা খরচ হওয়া প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় যে ফিগারটা আপনি বলেছেন সেটা সঠিক না। দ্বিতীয়ত, আজকে মাননীয় মন্ত্রী এসেছেন। আজকে উনাকে পুরো ডিজাইনটা তাকে প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করব শুধু করার জন্য না, কিছু পরিবর্তন আনা জরুরি।’

২০৩১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাথে সহ-আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ। এর আগে ২০২৭ এশিয়া কাপ এবং ২০২৭ নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরও বসবে বাংলাদেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ট্রাম্পের কঠোর সমালোচনা ব্রাজিলের প্রেসিডেন্টের

ট্রাম্পের কঠোর সমালোচনা ব্রাজিলের প্রেসিডেন্টের

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App