×

খেলা

বাংলাদেশের জার্সি নেইমারের হাতে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

বাংলাদেশের জার্সি নেইমারের হাতে

বাংলাদেশের জার্সি নেইমারের হাতে। ছবি- সংগৃহীত

সুদূর ব্রাজিলে এক চিলতে বাংলাদেশ! বিশ্বফুটবলের মহাতারকা নেইমার জুনিয়রের হাতে দেখা গেল বাংলাদেশের লাল-সবুজ জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের হাসিমুখের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা দেশের ফুটবলপ্রেমীদের মাঝে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

এই বিরল মুহূর্তটি তৈরি করার নেপথ্যে কারিগর ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন। দীর্ঘ দিন ধরে ব্রাজিলে ফুটবল সাংবাদিকতায় যুক্ত রুমেন বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে কাজ করছেন। সেখানকার স্থানীয় লিগ থেকে শুরু করে বড় বড় ম্যাচ কাভার করার সুবাদে নেইমারের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পান তিনি। আর সেই মুহূর্তেই পরম যত্নে বাংলাদেশের জাতীয় দলের জার্সিটি এই সুপারস্টারের হাতে তুলে দেন। নেইমারও বেশ স্বতঃস্ফূর্তভাবে জার্সিটি গ্রহণ করেন এবং ফটো সেশনে অংশ নেন।

পেশাগত প্রয়োজনে শাহনুর রুমেন প্রবাসে থাকলেও দেশের প্রতি মমত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছেন। তার এই প্রচেষ্টায় বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক তারকার হাতে বাংলাদেশের জার্সি পৌঁছানোকে বড় একটি অর্জন হিসেবে দেখছেন ভক্তরা।

মাঠের বাইরে এমন হাসিখুশি মুহূর্তে দেখা গেলেও নেইমারের বর্তমান সময়টা অবশ্য বেশ চ্যালেঞ্জিং। দীর্ঘ সময় চোটের সাথে লড়াই করে সম্প্রতি তিনি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এর মাঝেই তার ক্লাব ক্যারিয়ার এবং জাতীয় দলে ভবিষ্যৎ অবস্থান নিয়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে’

‘প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে’

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা শুরু

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা শুরু

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App