×

খেলা

দর্শকদের বাজে আচরণের প্রতিবাদ করে শাস্তি পেলেন হামজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

দর্শকদের বাজে আচরণের প্রতিবাদ করে শাস্তি পেলেন হামজা

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলে গ্যালারি থেকে ফুটবলারদের লক্ষ্য করে বর্ণবাদী আচরণের ঘটনা যেন থামছেই না। ভিনিসিয়ুস জুনিয়র বা লামিনে ইয়ামালদের পর এবার সেই তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচ চলাকালীন দর্শকদের হাতে হেনস্থার শিকার হন তিনি।

তৃতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না লেস্টারের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পোর্টসমাউথের কাছে ১-০ গোলে হেরেছে তারা। কিন্তু ম্যাচের ফলাফলকে ছাপিয়ে এখন আলোচনায় হামজার প্রতি দর্শকদের ন্যাক্কারজনক আচরণ।

প্রতিপক্ষের মাঠ ফ্রেটন পার্কে এদিন শুরুর একাদশেই ছিলেন হামজা। ম্যাচের ৭১ মিনিটে কোচ গ্যারি রোয়েট তাকে তুলে জর্ডান জেমসকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। মাঠ ছেড়ে যাওয়ার সময়ই স্বাগতিক দর্শকদের রোষানলে পড়েন হামজা। গ্যালারি থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে লক্ষ্য করে চরম বর্ণবাদী ও তির্যক মন্তব্য ছুড়ে দেয় পোর্টসমাউথের একদল দর্শক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, দর্শকদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মাঠের পাশেই তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন হামজা। পরিস্থিতি সামাল দিতে রেফারি ছুটে এলে হামজা তাঁকে পুরো বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু রেফারি দর্শকদের আচরণের বিষয়টি আমলে না নিয়ে উল্টো বাগবিতণ্ডার দায়ে হামজাকেই হলুদ কার্ড দেখান।

রেফারির এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তে মেজাজ হারিয়ে ফেলেন হামজা। তাকে শান্ত করতে লেস্টারের কোচিং স্টাফের এক সদস্য এগিয়ে এলে রাগের মাথায় তাকেও সরিয়ে দিয়ে বেঞ্চে গিয়ে বসে পড়েন এই মিডফিল্ডার। মাঠে থাকা অবস্থায় সতীর্থ ও কোচিং স্টাফরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে ইংলিশ ফুটবল অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App