×

খেলা

ইউরোপের লিগে দল কিনলেন গেইল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

ইউরোপের লিগে দল কিনলেন গেইল

ক্যারিবীয়ান সাবেক তারকা ক্রিস গেইল। ছবি - সংগৃহীত

ক্রিকেট মাঠে তার ব্যাট কথা বললে বোলারদের ঘুম হারাম হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের সেই ফেরিওয়ালা ক্রিস গেইল এবার নামছেন ভিন্ন এক পরিচয়ে। এতকাল বাইশ গজে চার-ছক্কার বন্যা বইয়ে দেওয়া এই ক্যারিবিয়ান তারকাকে এবার দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি মালিকের আসনে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দল ‘গ্লাসগো মুগাফিয়ান্স’এর অন্যতম কর্ণধার হিসেবে আত্মপ্রকাশ করেছেন গেইল।

মজার ব্যাপার হলো, এই যাত্রায় গেইলের সঙ্গী হয়েছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির বড় একটি অংশের মালিকানা রয়েছে অভিষেকের। গেইল সেখানে বিনিয়োগ করার ফলে মাঠের ‘ইউনিভার্স বস’ ও রূপালি পর্দার ‘জুনিয়র বি’ এখন একই দলের সহমালিক।

নতুন এই ইনিংস নিয়ে উচ্ছ্বসিত গেইল জানান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বজুড়ে খেলার দীর্ঘ অভিজ্ঞতা তিনি গ্লাসগো মুগাফিয়ান্সের সাফল্যে কাজে লাগাতে চান। তাঁর মতে, ইউরোপে ক্রিকেটের প্রসারে ইটিপিএল দারুণ এক মঞ্চ হতে যাচ্ছে। গেইল বলেন,'মালিকানার এই ভূমিকাটি আমার জন্য সম্পূর্ণ নতুন এবং রোমাঞ্চকর। স্থানীয় প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে আনার যে সুযোগ এখানে আছে, তা ইউরোপীয় ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নেবে।'

গেইলকে স্বাগত জানিয়ে অভিষেক বচ্চনও দারুণ আশাবাদী। তার মতে, গেইলের মতো কিংবদন্তির উপস্থিতি লিগের গরিমা বাড়ানোর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আগামী ২৬ আগস্ট থেকে স্কটল্যান্ডে পর্দা উঠবে ইটিপিএলের প্রথম আসরের। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল। গ্লাসগো ছাড়াও থাকছে আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম। ৩৩ ম্যাচের এই টুর্নামেন্টে গেইল ছাড়াও যুক্ত হয়েছেন ক্রিকেট বিশ্বের আরও অনেক বড় নাম।

গেল কয়েক দিনে ইটিপিএল যেন তারকাদের মেলায় পরিণত হয়েছে। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়েছে স্টিভ ওয়াহর নাম, যেখানে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে মিচেল মার্শের হাতে। অন্যদিকে বেলফাস্টের মালিকানায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবার্গের সঙ্গে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক দুই তারকা কাইল মিলস ও নাথান ম্যাককালাম। দলটির নেতৃত্ব দেবেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

অর্থমন্ত্রী বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে নগরজীবন

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে নগরজীবন

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App