×

খেলা

দর্শকখরা কাটাতে চট্টগ্রামে টি-টোয়েন্টি টিকিটের দাম কমালো বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

দর্শকখরা কাটাতে চট্টগ্রামে টি-টোয়েন্টি টিকিটের দাম কমালো বিসিবি

দিনে ম্যাচ হওয়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে গ্যালারি এমন দর্শকশূন্যই থাকছে। ছবি- বিসিবি

ভেন্যু বদলালেও গ্যালারিতে দর্শক ফিরছে না দেখে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ওয়ানডে চলাকালে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করা হয়। মূলত প্রচণ্ড গরম ও দিনের আলোয় খেলা হওয়ায় দর্শকদের অনাগ্রহ কাটাতে এই উদ্যোগ নিয়েছে বোর্ড।

বিসিবির ঘোষণা অনুযায়ী, চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দুই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ওয়ানডে সিরিজে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়নের টিকিটের দাম যেখানে ছিল ২ হাজার ৫০০ টাকা, টি-টোয়েন্টিতে তা ১ হাজার টাকা কমিয়ে আনা হয়েছে। এ ছাড়া শহীদ আবু সাঈদ ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকার পরিবর্তে ৫০০ টাকায় পাওয়া যাবে। গ্যালারির টিকিটের দামও কমিয়ে ২৫০ ও ১৫০ টাকা করা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে দিবা-রাত্রির ম্যাচের বদলে দিনের আলোয় খেলা আয়োজন করায় গ্যালারি অনেকটা ‘খাঁ খাঁ’ করছে। ওয়ানডেতে টিকিটের উচ্চমূল্যের কারণে দর্শকদের উপস্থিতি ছিল হাতেগোনা। অথচ চার-ছক্কার ধুম দেখতে সাধারণত টি-টোয়েন্টিতে ভিড় বেশি থাকে। সেই সম্ভাবনা মাথায় রেখে এবং সাধারণ দর্শকদের মাঠে টানতে এবার বড় ছাড় দিল বিসিবি।

চট্টগ্রামে দুটি টি-টোয়েন্টি খেলে দুই দল আবার ঢাকায় ফিরবে। সিরিজের শেষ ম্যাচটি ২ মে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App