×

খেলা

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ছবি- সংগৃহীত

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শেষ পর্যন্ত ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ এক বিশেষ সভার মাধ্যমে পদত্যাগ করলে সংস্থাটির নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যায়। জনঅসন্তোষের মুখে সরকারি হস্তক্ষেপের জেরে লঙ্কান ক্রিকেটে এই বড় পরিবর্তন এসেছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বর্তমান সভাপতি শাম্মি সিলভার মেয়াদের আরও ১১ মাস বাকি থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। বোর্ডের কার্যক্রম সচল রাখতে দ্রুতই একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন দেশটির একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, যিনি একই সঙ্গে একজন বিরোধীদলীয় রাজনীতিক।

লঙ্কান সংবাদমাধ্যমগুলো জানায়, গত সপ্তাহান্তে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে শাম্মি সিলভার এক বৈঠকের পরই বোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে দেশটির সরকারের পক্ষ থেকে কর্মকর্তাদের সরে যাওয়ার চাপ ছিল। এর আগে গত ৭ এপ্রিল বাংলাদেশেও একইভাবে বিসিবি ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের ইতিহাস বেশ পুরনো। ২০২৩ সালের নভেম্বরে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি দেশটির সদস্যপদ স্থগিত করেছিল। যদিও ২০২৪ সালের জানুয়ারিতে সেই স্থগিতাদেশ তুলে সিলভার কমিটিকে পুনর্বহাল করা হয়। এখন আবারও সরাসরি সরকারি হস্তক্ষেপে বোর্ড ভেঙে দেওয়ায় আইসিসি কোনো কঠোর নিষেধাজ্ঞা দেয় কি না, সেটিই এখন বড় উদ্বেগের বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বাস চাপায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বাস চাপায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত দায়িত্বে ফিরলেন শিক্ষকরা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত দায়িত্বে ফিরলেন শিক্ষকরা

লিটনের সামনে ইতিহাসের হাতছানি

লিটনের সামনে ইতিহাসের হাতছানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App