×

খেলা

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

ছবি- সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে দর্শকদের সুবিধার্থে বিশেষ ক্যানোপি শেড বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবির অ্যাড-হক কমিটি। বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে কমিটির প্রধান তামিম ইকবাল জানান, তপ্ত রোদ ও বৃষ্টি থেকে দর্শকদের সুরক্ষা দিতে প্রায় ২৭ হাজার বর্গফুটের এই শেড দ্রুত স্থাপন করা হবে।

পূর্ব গ্যালারিতে টিকিটের দাম কম থাকায় সেখানে সবচেয়ে বেশি দর্শক সমাগম ঘটে। তবে কোনো ছাউনি না থাকায় প্রতিকূল আবহাওয়ায় দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে তামিম ইকবাল বলেন,'স্টেডিয়ামের স্কোরবোর্ড ও জায়ান্ট স্ক্রিন সংলগ্ন এলাকায় কোনো শেড নেই। এই গরমে দর্শকরা প্রচণ্ড কষ্ট পায়। আমরা সবাই একমত হয়েছি যে, সেখানে ২৭ হাজার স্কয়ার ফিটের একটি ক্যানোপি সেটআপ করে দেব যাতে পুরো গ্যালারি শেডের নিচে চলে আসে।'

দর্শক সেবার মান বাড়াতে এরই মধ্যে ক্লাব হাউজের ছাউনির নিচে পরীক্ষামূলকভাবে বড় ফ্যান লাগিয়েছে বিসিবি। পাশাপাশি স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ খরচ কমাতে এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে প্রতিটি গ্যালারির ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করছে বোর্ড। প্রতি মাসে বিশাল অঙ্কের বিদ্যুৎ বিল সাশ্রয় করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে তামিম জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পরামর্শে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন,'সোলার সিস্টেম নিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে আছি। পুরো স্টেডিয়ামের ছাদে এটি বসাতে পারলে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং তা পরিবেশের জন্য ভালো হবে। সব কিছু হিসাব করে আমরা এই বিনিয়োগে যাব।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

গহীন গাঁয়ের আলোর মশাল ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’

গহীন গাঁয়ের আলোর মশাল ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’

জলাবদ্ধতায় ডুবল ২০২ হেক্টর বোরো ধান

জলাবদ্ধতায় ডুবল ২০২ হেক্টর বোরো ধান

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App