×

খেলা

ভিসা অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মিশনে ইরান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

ভিসা অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মিশনে ইরান

ছবি- সংগৃহীত

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দলকে ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। আগামী ১৫ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ঠিক তার ১০ দিন আগেই এই ভিসা অনুমোদন পেল তারা।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহযোগী স্টাফসহ ইরান দলের সবার জন্য প্রয়োজনীয় ভিসা ইস্যু করা হয়েছে।’

তবে এর পাশাপাশি তারা এটিও স্পষ্ট করে দিয়েছেন যে, এই সুযোগের অপব্যবহার করে কেউ যেন ‘মিথ্যা পরিচয়ে ছদ্মবেশে’ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। এই ভিসা অনুমোদনের বিষয়ে ইরানের ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত প্রকাশ্য কোনো মন্তব্য করেনি।

আগামী ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো আয়োজক দেশ এমন একটি দেশের দলকে আতিথেয়তা দিতে যাচ্ছে, যাদের সঙ্গে তাদের সম্পর্ক কার্যত যুদ্ধাবস্থার সমতুল্য।

এর আগে ভিসা জটিলতার কারণে মে মাসের শেষের দিকে ইরান দল অ্যারিজোনার টুসান থেকে তাদের অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছিল। সে সময় ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও এই সমস্যার কথা স্বীকার করেছিলেন। এমনকি গত শুক্রবারও ইরানের ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, দলের কারিগরি ও প্রশাসনিক স্টাফদের বেশ কয়েকজন সদস্য তখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

ভিসা অনুমোদনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক কড়াকড়িও ছিল চোখে পড়ার মতো। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের জানিয়েছিলেন, ইরানের ফুটবল প্রতিনিধিদলে এমন কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে না, যাদের সঙ্গে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী ‘ইসলামি বিপ্লবী গার্ড-এর কোনো সংযোগ রয়েছে।

ইরান স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারকে দেশটির নিয়ম অনুযায়ী এই বাহিনীর অধীনে বাধ্যতামূলক সামরিক সেবা সম্পন্ন করতে হয়েছে। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে মার্কিন মাটিতে পা রাখছে ইরান দল।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App