×

সিলেট

মাধবপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন

Icon

রাজীব দেব রায় রাজু,মাধবপুর ( হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

মাধবপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়া চান্দুরা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের ফেরদৌস মিয়ার সঙ্গে তার স্ত্রী তাসলিমার দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। 

সোমবার দুপুরে তাদের মধ্যে কলহ সৃষ্টি হলে স্ত্রী তাসলিমা তার স্বামী ফেরদৌস কে ছুরিকাঘাত করলে ফেরদৌস আহত হয়। গুরুতর অবস্থায় ফেরদৌস কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার এসআই শাহানুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App