×

সিলেট

এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা রেজা কিবরিয়ার

Icon

সুবিনয় রায় বাপ্পি,নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা রেজা কিবরিয়ার

ছবি: কাগজ প্রতিবেদক

হবিগঞ্জ-১ নবীগঞ্জ (বাহুবল) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাটামো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হলরুমে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মীণি সিমি কিবরিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনর্চাজ মোনায়েম মিয়া, কৃষি অফিসার শেখ ফজলুল হক চৌধুরী মনি,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব,মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী, পল্লী বিদুৎ ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাদিকুর রহমান শিশু, নাদির আহমেদ সুমন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এস আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় কালে সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ হাসপাতালে নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে। সেখানে ২৪ ঘন্টা আনসার ও কমপক্ষে ১ জন পুলিশ সদস্যকে সার্বক্ষনিক ডিউটি করার নির্দেশনা দেন। এতে কর্মরত ডাক্তার, নার্সরা নিরাপদে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, এক্স-রে মেশিন আছে, ট্যাকনেশিয়ান নেই, হাসপাতালে অনেক সমস্যা পরিলক্ষিত হয়েছে। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নদীর উপর বাশেঁর সাকোঁ নিয়ে কথা বলেন। তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের চিত্র, বাশেঁর সাকোঁর স্থলে ব্রীজ নির্মাণের পরিকল্পনা তৈরী করে দেয়ার জন্য নির্দেশ দেন। উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি জানান। নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের সকল নাগরিকদের সমান দৃষ্টিতে সেবা দিতে হবে। কোন অন্যায়কারীদের কাছে মাথা নত করবেন না। অন্যায়কারী যেই হউক তাকে প্রশ্রয় দেয়া হবে না। এর আগে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ড. রেজা কিবরিয়া। এ সময় প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদসহ ডাক্তার-নার্সগণ নব নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App