×

সিলেট

তাহিরপুর গঙ্গাস্নানে এসে ৫০ বছর বয়সি অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

তাহিরপুর গঙ্গাস্নানে এসে ৫০ বছর বয়সি অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি: কাগজ প্রতিবেদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গঙ্গাস্নান করতে আসা একজন আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৬ টার দিকে উপজেলার (লাউড়ের গড়ের পার্শ্ববর্তী) এলাকার রাজারগাঁও গ্রামের যাদুকাটা নদীর তীরে ঘটনাটি ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, সকালে যাদুকাটা নদীতে গঙ্গাস্নান করতে আসেন এক ব্যক্তি নদীর তীরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে থাকা লোকজন তাকে মেডিকেল টিমের কাছে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই ব্যক্তিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে  পাঠানো হয়। পরে সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

গঙ্গাস্নানে মানুষের ভিড়

তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত বলেন, মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির সঙ্গে আসা কাউকে পাওয়া যায় না। তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে আমরা নাম ও পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App